Malda Medical College | শিশুমৃত্যুতে দায়ী অপুষ্টি-হৃদরোগ! মালদহ মেডিক্যালে আগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যু নিয়ে মত বিশেষজ্ঞদের!
Saturday, August 29 2026, 2:49 pm

Key Highlightsস্বাস্থ্য ভবন গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুসন্ধানে জানা গেল, হাসপাতালে শিশুমৃত্যুর জন্য দায়ী মূলত অপুষ্টি।
শুধু আগস্ট মাসেই ৮৯ শিশুর মৃত্যু। একের পর এক সদ্যোজাতের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার মালদহ মেডিক্যালে গিয়েছিল বিশেষজ্ঞদের একটি দল। স্বাস্থ্য ভবন গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুসন্ধানে জানা গেল, হাসপাতালে শিশুমৃত্যুর জন্য দায়ী 'অপুষ্টি'। বিশেষ কমিটির চেয়ারম্যান চিকিৎসক ও অ্যাডিশনাল ডিরেক্টর হেলথ সার্ভিসেস প্রলয় আচার্য জানালেন, ‘ঘটনা খুবই উদ্বেগজনক। হাসপাতাল পরিদর্শন করে একাধিক পরিকাঠামোগত ত্রুটি নজরে এসেছে। শিশুমৃত্যুর পিছনে অপুষ্টি একটি গুরুত্বপূর্ণ কারণ। পাশাপাশি জন্মের পর শ্বাসকষ্ট, হৃদরোগ, জন্ডিস এবং কম ওজন থাকায় বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে।’
- Related topics -
- রাজ্য
- মালদহ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- জন্মদিন
- মৃত্যু
- শিশু মৃত্যু


