Malda | ক্রমাগত ভাঙ্গন, গঙ্গার করাল গ্রাসে মালদা! আশঙ্কায় রিপোর্ট তলব নবান্নের
Friday, September 4 2026, 4:03 pm

Key Highlightsজলস্তর বাড়তে ভাঙছে বাঁধ। ভাসছে একের পর এক গ্রাম। ইতিমধ্যে ভূতনির বাঁধ ভেঙে ভেসেছে বিস্তীর্ণ এলাকা।
বর্ষার শুরুতেই বিপর্যস্ত মালদা। ক্রমাগত বাড়ছে গঙ্গা নদীর ভাঙন। ভূতনির বাঁধ ভেঙে ভেসেছে বিস্তীর্ণ এলাকা। বন্যাতঙ্কে দিশাহারা স্থানীয়রা। ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার মালদহ জেলা প্রশাসনকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গঙ্গা ভাঙন রোধে কানপুর আইআইটি, বিশেষজ্ঞ টিম, জলশক্তি মন্ত্রক এবং বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ তিন রাজ্যের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ত্রাণসামগ্রী দেওয়া হলেও সেটা পর্যাপ্ত নয়।


