Malaysia Airline | মাঝআকাশে আতঙ্ক! ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, চেন্নাইয়ে মালয়েশিয়া বিমানের জরুরি অবতরণ!

Monday, September 7 2026, 3:05 pm
Malaysia Airline | মাঝআকাশে আতঙ্ক! ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, চেন্নাইয়ে মালয়েশিয়া বিমানের জরুরি অবতরণ!
highlightKey Highlights

ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান।


মাঝআকাশে আতঙ্ক! ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। উড়ানটিতে থাকা ১৮৬ জন যাত্রী এবং বিমানকর্মী সকলেই নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার কুয়ালালামপুর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পর বিমানটির ডান দিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। খবর পেয়ে বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুল্যান্স ও দমকল প্রস্তুত রাখা হয়েছিল। বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File