WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

কোভিড পরিস্থিতিতেও মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে হতবাক মালাইকা অরোরা

Monday, February 8 2021, 4:27 pm
কোভিড পরিস্থিতিতেও মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে হতবাক মালাইকা অরোরা
highlightKey Highlights

মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে হতবাক মালাইকা। সেই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তিনি প্রশ্ন করেন, ‘কোভিড আছে না নেই?’ মালাইকার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ এবং গাড়ির ভিড় জমেছে ব্যান্ডস্ট্যান্ডে। অতিমারির সময়ে বিধি-নিষেধ ভুলে এত মানুষের জমায়েত দেখেই রুষ্ট মালাইকা। কয়েক মাস আগে প্রেমিক অর্জুন কপূরের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন মালাইকা। দীর্ঘ দিন নিভৃতবাসে থেকে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। নিজের সন্তানদের থেকে দূরে থাকার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন নেট-মাধ্যমে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File