Kala Hiran | 'কালা হিরণ' নিয়ে হাই কোর্টে অভিযোগ সলমনের, পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নির্মাতারা!

Tuesday, July 28 2026, 7:39 am
Kala Hiran | 'কালা হিরণ' নিয়ে হাই কোর্টে অভিযোগ সলমনের, পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নির্মাতারা!
highlightKey Highlights

'কালা হিরণ' সিনেমা নিয়ে হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নির্মাতারা।


'কালা হিরণ' সিনেমা নিয়ে হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নির্মাতারা। ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসায়র হরিণ শিকার মামলার প্রেক্ষাপটে 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগেসি' ছবিটি তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই ছবির টিজার ও প্রচারে নিজের ব্যক্তিগত পরিচিতি এবং ভাবমূর্তির অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন সলমন খান। শুনানির পর আদালত ছবির টিজার, প্রচারমূলক ভিডিয়ো এবং প্রযোজক অমিত জানির সাক্ষাৎকার সংক্রান্ত লিঙ্ক সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালত জানায়, কোনও ব্যক্তির ভাবমূর্তি ও পরিচিতির অধিকারকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মামলায় বিস্তারিত লিখিত নির্দেশ এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ছবির পরিচালক ভারত এস শ্রিনাতে জানিয়েছেন, তাঁরা আদালতের প্রতি পূর্ণ সম্মান রেখেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, যেমন একজন মানুষের নিজের পরিচিতি ও সুনাম রক্ষার অধিকার রয়েছে, তেমনই চলচ্চিত্র নির্মাতাদেরও সংবিধান প্রদত্ত মতপ্রকাশ ও সৃজনশীলতার স্বাধীনতা রয়েছে। সেই ভারসাম্য আদালতের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত বলেই তাঁরা মনে করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File