Ukraine Drone Attack | পুতিনের শহরে ইউক্রেনের বড় ড্রোন হামলা, মৃত ১! আহত হয়েছেন বেশ কয়েকজন!
Monday, October 19 2026, 7:29 am

Key Highlightsরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে বড়সড় ড্রোন হামলা চালাল ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে বড়সড় ড্রোন হামলা চালাল ইউক্রেন। রবিবারের এই হামলায় শহরের তেল রপ্তানি টার্মিনাল, তেলের ডিপো ও শিল্প পরিকাঠামোয় ভয়াবহ আগুন লেগে যায়। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গত চার বছরে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার জেরে সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও দু'পক্ষের এই লাগাতার হামলায় সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- রাশিয়া
- ড্রোন হামলা
- হামলা


