West Bengal Police | রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল! CID থেকে সরলেন সুপ্রতিম সরকার, বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল!

Tuesday, July 14 2026, 9:46 am
West Bengal Police | রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল! CID থেকে সরলেন সুপ্রতিম সরকার, বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল!
highlightKey Highlights

রাজ্যে পালাবদলের পর রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন।


রাজ্যে পালাবদলের পর রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন। মঙ্গলবার এক নির্দেশিকায় রাজ্য ও কলকাতা পুলিশের মোট ৩৩ জন পদস্থ আইপিএস ও ডব্লিউবিপিএস কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে সবচেয়ে উল্লেখ্য বদল সিআইডি-র বর্তমান এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকারের। রাজ্য গোয়েন্দা বিভাগের এই পুলিশ কর্তাকে সিআইডি (এবং অতিরিক্ত দায়িত্বে থাকা আইবি)-র পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি পদে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, রাজ্য অপরাধ দমন শাখার (সিআইডি) নতুন শীর্ষকর্তা তথা ডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবু। বিধাননগরের নতুন কমিশনার (সিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত কুমার রাঠৌর। বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হল। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাস হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, ডিআইবি, বারুইপুর হয়েছেন পিনাকী দত্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File