Kolkata Police | রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল, ২৩ জন শীর্ষ আধিকারিকের দায়িত্ব পরিবর্তন!

Saturday, September 26 2026, 10:36 am
Kolkata Police | রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল, ২৩ জন শীর্ষ আধিকারিকের দায়িত্ব পরিবর্তন!
highlightKey Highlights

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করল রাজ্য স্বরাষ্ট্র দফতর।


রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। এক বিজ্ঞপ্তিতে আইপিএস ও ডব্লিউপিএস মিলিয়ে মোট ২৩ জন আধিকারিকের দায়িত্ব বদলের কথা জানানো হয়েছে। এই তালিকায় ডিআইজি, এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার একাধিক পুলিশকর্তা রয়েছেন। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজি (আইবি) পদে পাঠানো হয়েছে। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার সূর্যপ্রতাপ যাদব হলেন রাজ্য পুলিশের ডিআইজি (আইবি)। এ ছাড়া এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি পদে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ, সিআইডি ও বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনেও এসেছে ব্যাপক পরিবর্তন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File