Jammu Kashmir | জম্মু-কাশ্মীর পুলিশে বড় রদবদল, বদলি ১০০ শীর্ষ কর্তার! তালিকায় রয়েছেন ২৮ জন আইপিএস অফিসার ছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিসের অন্য আধিকারিকরা!
Saturday, October 10 2026, 4:00 pm

Key Highlightsলেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একযোগে ১০০ জন জ্যেষ্ঠ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছেন।
জম্মু-কাশ্মীর পুলিশ বাহিনীতে বড়সড় রদবদল আনা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একযোগে ১০০ জন জ্যেষ্ঠ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছেন। এই তালিকায় ২৮ জন আইপিএস অফিসার ছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিসের অন্য আধিকারিকরা রয়েছেন। প্রশাসনের এই পদক্ষেপে গান্দেরবাল, কুপওয়ারা, বান্দিপোরা, রামবান এবং পুঞ্চসহ একাধিক গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার পদে নতুন মুখ আনা হয়েছে। পাশাপাশি সোপোর, হিন্ডওয়ারা ও অবন্তীপোরা পুলিশ জেলার প্রধান পদেও পরিবর্তন এসেছে। এছাড়া রেল পুলিশ, নিরাপত্তা শাখা এবং বিভিন্ন আকাদেমির শীর্ষ পদেও বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর


