Kolkata Metro | বেলেঘাটা–সল্টলেক মেট্রোয় বড় অগ্রগতি, বছর শেষের আগেই চালু হয়ে যাবে পরিষেবা?

Key Highlightsচলতি বছর শেষের আগেই চালু হয়ে যেতে পারে চিংড়িহাটার উপর দিয়ে মেট্রোর কাজ।
চলতি বছর শেষের আগেই চালু হয়ে যেতে পারে চিংড়িহাটার উপর দিয়ে মেট্রোর কাজ। বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে প্রথম ‘পুশ ট্রলি’ পরিদর্শন। এর ফলে ওই অংশে বৈদ্যুতিক কাজ শুরু করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, বেলেঘাটা-আইটি সেন্টার অংশটি ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের তৃতীয় পর্যায়ের অন্তর্গত। মোট পাঁচটি পর্যায়ে করিডরটি নির্মাণের কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই এই করিডরের দুটি অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা চলছে, যার মধ্যে রয়েছে রুবি মোড়। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অংশেও মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এবার বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে বৈদ্যুতিক কাজ শুরু হলে প্রকল্পটি আরও এক ধাপ এগিয়ে যাবে। অন্যদিকে, অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজও চলছে। সম্পূর্ণ করিডর চালু হলে দক্ষিণ কলকাতার সঙ্গে বিমানবন্দর এলাকার পূর্ব-পশ্চিম মেট্রো সংযোগ আরও শক্তিশালী হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ


