China | প্রতিরক্ষা আইনে বড় বদল চিনের, সংকটে ব্যবহার হবে সাধারণ নাগরিকদের সম্পদ!

Tuesday, September 1 2026, 2:15 pm
China | প্রতিরক্ষা আইনে বড় বদল চিনের, সংকটে ব্যবহার হবে সাধারণ নাগরিকদের সম্পদ!
highlightKey Highlights

প্রতিরক্ষা আইনে বড়সড় সংশোধনী এনে জাতীয় সুরক্ষায় সাধারণ নাগরিক ও বেসরকারি সম্পদ ব্যবহারের বিধান যুক্ত করল চিন।


প্রতিরক্ষা আইনে বড়সড় সংশোধনী এনে জাতীয় সুরক্ষায় সাধারণ নাগরিক ও বেসরকারি সম্পদ ব্যবহারের বিধান যুক্ত করল চিন। গত ২৮ আগস্ট চিনা সংসদে অনুমোদিত এই নয়া আইনটি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ২০১০ সালের পর এটিই চিনের প্রতিরক্ষা আইনে সবচেয়ে বড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে দেশের ডাক, পরিবহণ, চিকিৎসা ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিকে প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হবে। এতে নাগরিকদের সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগের পাশাপাশি সহযোগিতায় বাধা দিলে শাস্তির বিধান রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সংঘাতের আবহেই শি জিনপিং সরকার দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File