FASTAG | ফাস্টট্যাগের নামে বড়সড় প্রতারণার ছক, বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া!

Friday, April 24 2026, 7:38 am
FASTAG | ফাস্টট্যাগের নামে বড়সড় প্রতারণার ছক, বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করলো  ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া!
highlightKey Highlights

দেশে ছড়িয়ে পড়েছে ফাস্টট্যাগের নামে বড়সড় প্রতারণার ছক, এমনটাই জানিয়ে আম জনতাকে সতর্ক করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।


দেশে ছড়িয়ে পড়েছে ফাস্টট্যাগের নামে বড়সড় প্রতারণার ছক, এমনটাই জানিয়ে আম জনতাকে সতর্ক করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। জনস্বার্থে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারকরা জাল ওয়েবসাইট ও নকল লিঙ্ক শেয়ার করে ফাস্টট্যাগ বার্ষিক পাস বিক্রির ফাঁদ পাতছে। কিন্তু এই পাস কেবল মাত্র রাজমার্গযাত্রা অ্যাপ থেকেই লভ্য। অন্য সমস্ত প্ল্যাটফর্ম, যারা এই পাস বিক্রি করতে চাইছে সেগুলির কোনওটিই কর্তৃপক্ষ অনুমোদিত নয়। ফাঁদে পা দিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অথবা ইউজারের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তাকে কোনও অন্য উপায়ে ফাঁদে ফেলতে পারে প্রতারকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File