Karmabhoomi Express | কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা!

Friday, November 6 2026, 10:40 am
Karmabhoomi Express | কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা!
highlightKey Highlights

চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো তীব্র আতঙ্ক।


চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো তীব্র আতঙ্ক। শুক্রবার দুপুরে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনটির ইঞ্জিন-সহ একাধিক কামরায় হঠাৎ আগুন লেগে যায়। রাজপুরার কাছে বসন্তপুরা স্টেশনের নিকট কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। পঞ্জাবের পাতিয়ালার কাছে ট্রেনটি থামানো হলে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ট্রেনটির চারটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক সূত্রে হতাহতের কোনো খবর মেলেনি, তবে সংবাদ সংস্থা জানিয়েছে, এই ঘটনায় অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। উৎসবের মরশুমে বাংলাগামী এই ট্রেনে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File