Mahakaran Building | মহাকরণের পেছনের বহুতলে ভয়াবহ আগুন, পুড়ল কম্পিউটার ও অফিস সামগ্রী!

Monday, November 2 2026, 9:46 am
Mahakaran Building | মহাকরণের পেছনের বহুতলে ভয়াবহ আগুন, পুড়ল কম্পিউটার ও অফিস সামগ্রী!
highlightKey Highlights

কলকাতার বিবাদি বাগ এলাকায় মহাকরণের পিছনে একটি বহুতলের চতুর্থ তলার অফিসে রবিবার রাতে আগুন লাগে।


কলকাতার বিবাদি বাগ এলাকায় মহাকরণের পিছনে একটি বহুতলের চতুর্থ তলার অফিসে রবিবার রাতে আগুন লাগে। ভোররাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও পকেট ফায়ার থেকে ফের আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর দাহ্য সামগ্রী থাকায় নিচের তলাতেও আগুন ধরে যায় এবং লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে শুরু করে। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। দমকলকর্মীরা ওপর ও নিচ থেকে একসঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে কম্পিউটার-সহ একাধিক মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, তার জন্য সবরকম সতর্কতা নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File