Shalimar Station | এবার শালিমার স্টেশনের বাইরেও বড়সড় উচ্ছেদ অভিযান, ভেঙে দেওয়া হল নেপালি বস্তির ১৪২টি ঘরবাড়ি-দোকানঘর!

Tuesday, June 30 2026, 1:42 pm
Shalimar Station | এবার শালিমার স্টেশনের বাইরেও বড়সড় উচ্ছেদ অভিযান, ভেঙে দেওয়া হল নেপালি বস্তির ১৪২টি ঘরবাড়ি-দোকানঘর!
highlightKey Highlights

হাওড়া, টিকিয়াপাড়ার পর এবার শালিমার স্টেশনের বাইরেও এবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ।


হাওড়া, টিকিয়াপাড়ার পর এবার শালিমার স্টেশনের বাইরেও এবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার থেকে দক্ষিণ পূর্ব রেলের তরফে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এদিন বিশাল সংখ্যায় রেল পুলিশ, হাওড়া সিটি পুলিশ ও র‍্যাফ মোতায়েন করে ৪টি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল হাওড়ার অন্যতম বড় বস্তি বলে পরিচিত শালিমারের নেপালি বস্তির ১৪২টি ঘরবাড়ি ও দোকানঘর। যার ফলে গৃহহারা হলেন এক হাজারের বেশি মানুষ। রেল পুলিশ ও রেলের পদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরাও উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন। রেলের দাবি, বেআইনিভাবে দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ওই জায়গা আটকে রাখা হয়েছিল। বারবার নোটিস দেওয়া হয়। কিন্তু জায়গা ফাঁকা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File