Share Market | সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে বড় ধস, উধাও ৩.১৮ লক্ষ কোটি টাকা!

Monday, November 23 2026, 9:28 am
Share Market | সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে বড় ধস, উধাও ৩.১৮ লক্ষ কোটি টাকা!
highlightKey Highlights

সোমবার দিনের সর্বোচ্চ স্তর থেকে ১৬০০ পয়েন্টের বেশি পড়ে সেনসেক্স এবং ২৫,৬০০-র নীচে নেমে যায় নিফটি ৫০।


সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার। সোমবার দিনের সর্বোচ্চ স্তর থেকে ১৬০০ পয়েন্টের বেশি পড়ে সেনসেক্স এবং ২৫,৬০০-র নীচে নেমে যায় নিফটি ৫০। দুপুর নাগাদ বিনিয়োগকারীদের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকার সম্পদ উধাও হয়। টানা উত্থানের পর প্রফিট বুকিং, ব্যাঙ্কিং ও ধাতু শেয়ারে বিক্রির চাপ এবং টাকার দরপতনের পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ বৃদ্ধির আশঙ্কায় বাজারে এই পতন দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক উত্থানের প্রেক্ষিতে একে এখনই দীর্ঘমেয়াদি বিপর্যয় বলতে নারাজ বিশেষজ্ঞরা। নজর এখন নিফটির ২৫,৫০০ স্তরের দিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File