Broadband | ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর পথে বড় ছাড়পত্র!
Saturday, September 12 2026, 5:21 am

Key Highlightsমাস্কের 'স্টারলিঙ্ক', মুকেশ আম্বানির 'জিও' এবং সুনীল মিত্তল সমর্থিত 'ইউটেলস্যাট ওয়ানওয়েব'-এর পরিষেবা শুরুর পথ সুগম হলো।
ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর ক্ষেত্রে তৈরি হওয়া বড় জটিলতা দূর হলো। স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টনে নিয়ামক সংস্থা ট্রাই-এর প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের ডিজিটাল কমিউনিকেশন কমিশন (ডিসিসি)। এর ফলে ইলন মাস্কের 'স্টারলিঙ্ক', মুকেশ আম্বানির 'জিও' এবং সুনীল মিত্তল সমর্থিত 'ইউটেলস্যাট ওয়ানওয়েব'-এর পরিষেবা শুরুর পথ সুগম হলো। এখন শুধু আন্তঃমন্ত্রণালয় প্যানেল ও কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।প্রাথমিকভাবে ৫ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দ হতে পারে, যেখানে স্পেকট্রাম ইউসেজ চার্জ হিসেবে রাজস্বের ৫ শতাংশ দিতে হবে। তবে গ্রামাঞ্চলে এই চার্জ কিছুটা কম রাখা হতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- স্যাটেলাইট লঞ্চ


