SBI | আগামী ১ অক্টোবর থেকে SBI স্যালারি অ্যাকাউন্টে ATM লেনদেনের নিয়মে বড় বদল!

Friday, September 4 2026, 5:29 am
SBI | আগামী ১ অক্টোবর থেকে SBI স্যালারি অ্যাকাউন্টে ATM লেনদেনের নিয়মে বড় বদল!
highlightKey Highlights

আগামী ১ অক্টোবর থেকে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টধারীদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের নিখরচায় লেনদেনের নিয়ম বদলাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI )।


আগামী ১ অক্টোবর থেকে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টধারীদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের নিখরচায় লেনদেনের নিয়ম বদলাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI )। এতদিন অন্য ব্যাঙ্কের এটিএম বা এডিডব্লিউএম মেশিনে মাসে সর্বোচ্চ ১০টি বিনামূল্যে লেনদেন করা যেত, যা কমিয়ে এখন ৫টি করা হচ্ছে। এই সীমার মধ্যে নগদ তোলার পাশাপাশি ব্যালান্স চেক ও মিনি স্টেটমেন্টের মতো পরিষেবাও অন্তর্ভুক্ত থাকবে। সীমা অতিক্রম করলে প্রতি ফিনানশিয়াল লেনদেনে ২৩ টাকা ও জিএসটি এবং নন-ফিনানশিয়াল লেনদেনে ১১ টাকা ও জিএসটি কাটবে ব্যাঙ্ক। তবে এসবিআই-এর নিজস্ব এটিএমে স্যালারি অ্যাকাউন্টধারীদের জন্য আগের মতোই আনলিমিটেড বা সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুযোগ বহাল থাকছে। মেট্রো ও নন-মেট্রো শহরের পার্থক্যও তুলে দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File