Suvendu Adhikari | সরকারি পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ, OMR শিটে কারচুপি রুখতে বড় ঘোষণা শুভেন্দুর সরকারের!

Monday, June 15 2026, 9:06 am
Suvendu Adhikari | সরকারি পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ, OMR শিটে কারচুপি রুখতে বড় ঘোষণা শুভেন্দুর সরকারের!
highlightKey Highlights

শুভেন্দু অধিকারী জানান, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।”


তৃণমূলের শাসনকালে শিক্ষা ও পুরনিয়োগ থেকে শুরু করে নানা ক্ষেত্রে কারচুপি, দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সব ক্ষেত্রে স্বচ্ছতা আনতে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” অর্থাৎ ওএমআর শিটে কারচুপি রুখতেই যে তাঁর এহেন সিদ্ধান্ত, তা স্পষ্ট। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত মূ্ল্যায়নে জোর দিয়ে মৌখিকের নম্বর কমানোর কথাও বললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আসলে শিক্ষক কিংবা পুরসভা নিয়োগ দুর্নীতির উৎস কিন্তু এই ওএমআর শিট। এখানে কারচুপি করে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ‘অযোগ্য’দের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File