Abhilasha Barak | স্থলবাহিনীর কপ্টারের প্রথম মহিলা চালক, সেরা শান্তিরক্ষকের খেতাব পেলেন মেজর অভিলাষা বারাক!
Monday, May 25 2026, 4:54 pm

Key Highlights২০২৫-এর ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড জিতলেন লেবাননে কর্মরত ভারতের 'পিসকিপার' মেজর অভিলাষা বারাক।
ভারতের কন্যা অভিলাষা বারাকের সাফল্যের মুকুটে নয়া পালক। ২০২৫-এর ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড জিতলেন লেবাননে কর্মরত ভারতের 'পিসকিপার' মেজর অভিলাষা বারাক। লেবাননে রাষ্ট্রপুঞ্জের হয়ে কখনও তিনি মেয়েদের নিয়ে নানাবিধ কমিউনিটি অ্যাক্টিভিটি করে থাকেন। কখনও আবার জেন্ডার সেন্সিটাইজে়শন এর প্রশিক্ষণও দেন। তারই স্বীকৃতি মিলল। এই মুহূর্তে তিনি রাষ্ট্রপুঞ্জের লেবানন মিশনে ফিমেল এনগেজমেন্ট টিমের কম্যান্ডার হিসেবে কর্মরতা। বলা বাহুল্য, মাত্র ছাব্বিশ বছর বয়সে দেশের স্থলবাহিনীর ফাইটার-কপ্টারের প্রথম মহিলা চালক হয়ে ইতিহাস গড়েছিলেন হরিয়ানার সেনা পরিবারের মেয়ে অভিলাষা বারাক। তিরিশে পৌঁছে ফের নয়া পালক জুড়ল তাঁর মুকুটে।
- Related topics -
- সাফল্যের কাহিনী
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা


