Baruipur Case | বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত! ' ক্যাপিটাল পানিশমেন্ট হবে' আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর!

Monday, July 6 2026, 9:19 am
Baruipur Case | বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত! ' ক্যাপিটাল পানিশমেন্ট হবে' আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত আনন্দ সর্দার।


বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। এর ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো ৩। সূত্রের খবর, আনন্দ সরদারকে বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিশ। বারুইপুরের ঘটনায় ধৃত তিনজনের নাম প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার। গতকাল গ্রেফতার করা হয়েছিল প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। তাদের জেরা করেই আনন্দ সর্দারের হদিশ পায় পুলিশ। এদিকে, বারুইপুরের ঘটনায় পরিবার যা চাইছে, সব হবে বলে সোমবারই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাবালিকাকে অত্যাচার ও খুনের ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট হবে বলেও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বারুইপুর ও লাগোয়া এলাকায় বিএনএস-এর ১৬৩ ধারা লাগু হয়েছে। ৬ সদস্যের SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File