Mahua Moitra Case | ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে পোস্ট! কড়া নির্দেশ দিলো আলিপুর আদালত
Thursday, October 15 2026, 2:16 pm

Key Highlightsআলিপুর আদালত জানিয়েছে, ভোট চুরির মতো কোনও অভিযোগ তুলে মহুয়া নতুন করে কোনও পোস্ট, শেয়ার বা পুনরায় প্রকাশ করতে পারবেন না।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মানহানির নোটিস পাঠিয়েছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেই মামলায় বৃহস্পতিবার বড় নির্দেশ দিল আদালত। আলিপুর আদালত মহুয়া মৈত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, গত ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর মহুয়া যে পোস্ট করেছিলেন, আদালতের অর্ডার পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে, তা মুছে ফেলতে হবে। আলিপুর আদালতের স্পষ্ট নির্দেশ, মুখ্যসচিব সম্পর্কে কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না। ভোট চুরির মতো কোনও অভিযোগ তুলে মহুয়া নতুন করে কোনও পোস্ট, শেয়ার বা পুনরায় প্রকাশ করতে পারবেন না। অন্য কোনও মাধ্যমে এই বিষয়টি প্রচারও করতে পারবেন না। মামলার পরবর্তী শুনানি হবে ৫ জানুয়ারি।
- Related topics -
- শহর কলকাতা
- মহুয়া মৈত্র
- আলিপুর কোর্ট
- আদালত অবমাননা


