MS Dhoni | ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মহেন্দ্র সিং ধোনির, তবে আইপিএলে নয়া ভূমিকায় জড়িয়ে থাকবেন সিএসকে’র সঙ্গে!
Tuesday, November 17 2026, 11:32 am

Key Highlightsআইপিএলকে চিরতরে বিদায় জানালেন কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।
আইপিএলকে চিরতরে বিদায় জানালেন কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। রিটেনশন তালিকা প্রকাশের আগেই ৪৫ বছর বয়সি এই তারকা খেলোয়াড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। মাঠের খেলোয়াড় হিসেবে না খেললেও এবার নতুন ভূমিকায় চেন্নাই দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। হাঁটুতে চোটের কারণে গত মরশুমে তাকে বেশ ভুগতে হয়েছিল। ২০০৮ সাল থেকে সিএসকে-র হয়ে খেলা ধোনি চেন্নাইকে পাঁচবার আইপিএল ট্রফি উপহার দিয়েছেন। তাঁর নেতৃত্বে দলটি একাধিক সাফল্য অর্জন করেছে। ধোনির এই অবসরে বিশ্বজুড়ে থাকা তাঁর অগণিত ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এসেছে।


