Maharashtra | গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি, থানেতে মৃত কমপক্ষে ৬
Friday, July 31 2026, 5:06 am

Key Highlightsমহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। চারতলা একটি বাড়ির বড় অংশ আচমকাই ধসে পড়ে।
গভীর রাতে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। বাড়ির ভাঙা অংশে চাপা পড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে এখনও চার থেকে আটজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


