Maharashtra | হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মন্দিরের ছাদ, মহারাষ্ট্রে মৃত অন্তত ৫, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু
Saturday, June 20 2026, 2:26 pm

Key Highlightsশনিবার মহারাষ্ট্রে একটি মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
একটি মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রে। শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পরবানি জেলায়। সূত্রের খবর, পরবানিতে যশওয়াড়ি মারুতি মন্দিরে একটি ছাদ তৈরির কাজ চলছিল। ছুটির দিন উপলক্ষে আজ অনেক বেশি ভক্ত ভিড় জমিয়েছিলেন মন্দির চত্বরে। দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে মন্দিরের ছাদ ভেঙে পড়ে ভক্তদের ওপর। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিক অনুমান, ধ্বংসাবশেষ চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৪০ জন ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে অনুমান।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র
- মন্দির
- ভারত
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


