Maharashtra | রাতের অন্ধকারে কুয়োয় পড়লো গাড়ি, নাসিকে মৃত ৬ শিশু -সহ ৯
Saturday, April 4 2026, 5:47 am

Key Highlightsশুক্রবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিল পরিবারটি। রাত প্রায় ১০টা নাগাদ শিবাজী নগরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার একটি কুয়োয় পড়ে যায় গাড়িটি।
মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। কুয়োর মধ্যে পড়লো যাত্রীবাহী গাড়ি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে গাড়ি করে দিন্দোরির ইন্দোর গ্রামে ফিরছিল এলটি পরিবার। রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে শিবাজী নগরে একটি কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় ওই পরিবারের ৬ শিশু -সহ ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম, সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), শা অনিল দরগুড়ে (৩২) খুশি অনিল দরগুড়ে (১৪),মাধুরী অনিল দরগুড়ে (১৩), শ্রেয়াস অনিল দরগুড়ে (১১), শ্রাবণী অনিল দরগুড়ে (১১) ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)।


