Maharashtra | আইফোনই কাড়লো প্রাণ! মহারাষ্ট্রে খাদ থেকে পড়ে মৃত মা-বাবা-ছেলে!

Saturday, August 22 2026, 3:56 am
Maharashtra | আইফোনই কাড়লো প্রাণ! মহারাষ্ট্রে খাদ থেকে পড়ে মৃত মা-বাবা-ছেলে!
highlightKey Highlights

কুণাল নামে ওই যুবক চেয়েছিলেন, তাঁর আইফোনের ইএমআই মিটিয়ে দিক তাঁর পরিবার। বাবা-মা তা দিতে অস্বীকার করায় সোজা বাড়ি থেকে বেরিয়ে যান কুণাল।


খাদের কিনারে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে ছেলে। হঠাৎ পা পিছলে সোজা নীচে। ছেলেকে বাঁচাতে একে একে ঝাঁপ দিলেন বাবা-মাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাবদা পাহাড়ে। সূত্রের খবর, ইএমআই-তে আইফোন কিনেছিল ১৮ বছরের কুণাল। তা নিয়েই বাবা মায়ের সঙ্গে বচসা শুরু হয়। কুনাল চাইছিল তাঁর আইফোনের ইএমআই মিটিয়ে দিক তাঁর পরিবার। বাবা-মা টাকা দিতে অস্বীকার করায় সোজা বাড়ি থেকে বেরিয়ে যায় সে। খাদের কিণারায় দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিতে থাকে। ছেলেকে হাত ধরে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা-মা। সেই সময় ভারসাম্য হারিয়ে সকলেই সোজা পড়ে যান খাদে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File