Mahalaya-Kolkata | মহালয়ায় শহরে আসছেন না মোদী-শাহ! ইডেনের অনুষ্ঠান নিয়ে বড়ো ঘোষণা

Tuesday, October 6 2026, 3:59 pm
Mahalaya-Kolkata | মহালয়ায় শহরে আসছেন না মোদী-শাহ! ইডেনের অনুষ্ঠান নিয়ে বড়ো ঘোষণা
highlightKey Highlights

মহালয়ার দিন ইডেনে আয়োজিত অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।


 শহরে জোরকদমে শুরু হয়েছে মহালয়ার প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে রেড রোড এবং ইডেন গার্ডেন চত্বর। অনুষ্ঠানে থাকছে বিশেষ ড্রোন শো এবং লেজার শো। সূত্রের খবর, মহালয়ার দিন ইডেনে আয়োজিত অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সেজন্যে অনুষ্ঠানে কিছুটা কাঁটছাট হলেও অনুষ্ঠান বাতিল হচ্ছে না। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবে সাংস্কৃতিক জগতের একাধিক গুণী শিল্পীও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File