WB নির্বাচন ২০২৬TMC0BJP0LFT+ISF0INC0অন্যান্য0ফলাফল
Key Highlights
Magnus Carlsen | ডি গুকেশের কাছে হেরেই মেজাজ হারালেন কার্লসেন! সজোরে ঘুসি মারলেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু!
Monday, June 2 2025, 7:56 am

Key Highlightsডি গুকেশের কাছে হেরে মেজাজ ধরে রাখতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন, সজোরে ঘুসি মেরে বসলেন টেবিলে।
ডি গুকেশের কাছে হেরে মেজাজ ধরে রাখতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন, সজোরে ঘুসি মেরে বসলেন টেবিলে। ছিটকে গেল গজ, নৌকো, ঘোড়া। রবিবার নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডি গুকেশ ও ম্যাগনাস কার্লসেন। গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছিলেন ম্যাগনাস। তবে শেষে একটা ভুলের জন্য নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ নিয়ে দারুণ কামব্যাক করেন গুকেশ। আর প্রথমবার ওভার দ্য বোর্ড ক্লাসিক্যাল ফর্ম্যাটে কার্লসেনকে হারান ভারতের দাবাড়ু গুকেশ। এদিকে হারের পর মেজাজ হারিয়ে টেবিলে চাপড় মারেন কার্লসেন।


