Madrasas in West Bengal | মাদ্রাসার নিয়ে তৎপর সরকার, ১ মাসের মধ্যে জেলাশাসককে থেকে রিপোর্ট তলব
Sunday, June 7 2026, 6:52 am

Key Highlightsরাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকে সকল জেলাশাসককে জন্য ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা।
এবার রাজ্যের মাদ্রাসা গুলিতে তথ্য সংগ্রহের জন্যে শুরু হচ্ছে সমীক্ষা। আগামী ৫ জুলাইয়ের মধ্যে জেলাভিত্তিক রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্রবার রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যের মাদ্রাসাগুলির অবস্থান কোথায়, কবে প্রতিষ্ঠা হয়েছে, সেগুলি সরকারি খাতায় নথিভুক্ত কি না, সেই সংক্রান্ত বৈধ নথি আছে কি না, পড়ুযা, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংখ্যা সংগ্রহ করে জেলাশাসকদের রিপোর্ট দিতে হবে। মাদ্রাসাটি আবাসিক বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত কি না বা সেখানকার পাঠক্রমের বিষয়গুলির উল্লেখও করতে হবে রিপোর্টে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- মুসলমান
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- রাজ্য পুলিশ
- রাজ্য কমিশন
- স্কুল
- শিক্ষাদফতর
- শিক্ষা প্রতিষ্ঠান
- শুভেন্দু অধিকারী


