Madhyamik | পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, নিশ্চিত জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন
Wednesday, November 4 2026, 4:20 pm

Key Highlightsবুধবার পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।
পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বুধবার পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে জনগণনার কাজ চলবে। শিক্ষকরাই জনগনের কাজ করবেন। ফলে মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে। মাধ্যমিক পিছিয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিকও ১৬ মার্চ অথবা দোলযাত্রার পর শুরু করার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সূচি আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হবে।


