Madhyamik-HS 2027 | জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! কবে শুরু হবে পরীক্ষা?

Thursday, November 19 2026, 12:55 pm
Madhyamik-HS 2027 | জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! কবে শুরু হবে পরীক্ষা?
highlightKey Highlights

জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক (Madhyamik-Higher Secondary) পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই।


জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক (Madhyamik-Higher Secondary) পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, প্রস্তাবিত সূচি অনুযায়ী মাধ্যমিক শুরু হতে পারে ২ মার্চ ও চলবে ১৬ মার্চ পর্যন্ত। উচ্চমাধ্যমিক ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরুর কথা ছিল। ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি জনগণনার দ্বিতীয় পর্যায় এবং ৫ মার্চ পর্যন্ত সংশোধনীর কাজ চলবে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে। অল ইন্ডিয়া পরীক্ষার কথা মাথায় রেখে সময়সূচি কিছুটা দীর্ঘ রাখা হয়েছে। তবে এই সূচি চূড়ান্ত নয়। প্রস্তাবের ফাইল মুখ্যসচিবের কাছে পাঠানো হবে এবং অনুমোদনের পর বিজ্ঞপ্তি দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File