Madhyamik Result | কবে প্রকাশ মাধ্যমিকের ফলাফল? জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!
Friday, April 17 2026, 3:27 pm

Key Highlightsভোটের ফল ঘোষণার পরেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল।
ভোটের ফল ঘোষণার পরেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফলঘোষণার দিনক্ষণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ই মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। রেজ়াল্ট নিয়ে আরও আপডেটের জন্য পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির অপেক্ষা করতে বলা হয়েছে। কোথায় কী ভাবে রেজ়াল্ট দেখা যাবে, সেগুলিও জানিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। উল্লেখ্য, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মধ্যশিক্ষা পর্ষদ
- মাধ্যমিক ফলাফল
- মাধ্যমিক 2026
- মাধ্যমিক


