Madhyamgram Fire | ভরদুপুরে পুড়ে খাক মধ্যমগ্রামে ব্রিজ সংলগ্ন বহু দোকান! মৃত ১, ধ্বংসস্তূপে চলছে মানুষের খোঁজ

Wednesday, March 4 2026, 2:14 pm
Madhyamgram Fire | ভরদুপুরে পুড়ে খাক মধ্যমগ্রামে ব্রিজ সংলগ্ন বহু দোকান! মৃত ১, ধ্বংসস্তূপে চলছে মানুষের খোঁজ
highlightKey Highlights

মধ্যমগ্রামের আগুনে একজনের মৃত্যুর খবর সামনে আসছে। ২-৩ জন আহত। ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছেন কি না, চলছে খোঁজ।


হোলির দুপুরে শহরে ভয়াবহ অগ্নিকান্ড। বুধবার বেলা ১২টা নাগাদ মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ভয়াবহ আগুন লাগে। পরপর সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুড়ে ছাই হয় লাইনের পাশে বেশ কয়েকটি দোকান। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। আর্থ মুভার এনে দোকান ভাঙার কাজ চলে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক দোকানের কর্মীর। আহত হয়েছেন ২-৩ জন। ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছেন কি না তা খুঁজতে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File