Madhya Pradesh | মধ্যপ্রদেশে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু ৯ জনের! চাঞ্চল্য সাগরে

Sunday, September 6 2026, 6:43 am
Madhya Pradesh | মধ্যপ্রদেশে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু ৯ জনের! চাঞ্চল্য সাগরে
highlightKey Highlights

মদ পানের পরেই একের পর এক ব্যক্তি আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


দেশে বিষমদের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মধ্যপ্রদেশে ৮ জনের রহস্যমৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় বিষাক্ত পানীয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সাগর জেলার বান্দা বিধানসভা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা মূলত পাতন, গুগরা, চৌকা এবং মাগরধা গ্রামের বাসিন্দা। এদিন মৃতের সকলে একসাথে বসে মদ্যপান করছিলেন। মদ পানের পরেই একের পর এক ব্যক্তি আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক অনুমান, মদের মধ্যে বিষ মেশানো ছিল। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল কারণ স্পষ্ট হবে, জানিয়েছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File