Madhya Pradesh | মদ কেনার আগে করতে হবে স্বাস্থ্যপরীক্ষা! দোকানের বাইরেই বসেছে শিবির, কেন এই উদ্যোগ?

Wednesday, November 25 2026, 5:29 pm
Madhya Pradesh | মদ কেনার আগে করতে হবে স্বাস্থ্যপরীক্ষা! দোকানের বাইরেই বসেছে শিবির, কেন এই উদ্যোগ?
highlightKey Highlights

চিকিৎসাকর্মীরা যদি মনে করেন—মদ্যপানে আপনার বিপদ হতে পারে, তবে আপনাকে অ্যালকোহলের বোতল না-ও দেওয়া হতে পারে।


মধ্যপ্রদেশের সাগর জেলায় মদের দোকানের বাইরে স্বাস্থ্য শিবির শুরু করেছে স্বাস্থ্য দপ্তর, আবাগারি দপ্তর ও পুলিশ। মদ কিনতে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে; চিকিৎসকরা তাদের মদ্যপানের অভ্যাস সম্পর্কে প্রশ্ন করছেন এবং প্রয়োজন হলে রক্তের নমুনাও সংগ্রহ করছেন। চিকিৎসাকর্মীরা যদি মনে করেন—মদ্যপানে আপনার বিপদ হতে পারে, তবে আপনাকে অ্যালকোহলের বোতল না-ও দেওয়া হতে পারে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, মধ্যপ্রদেশের সাগর জেলায় গত সেপ্টেম্বর মাসেও ‘বিষাক্ত’ মদ খেয়ে ২০ জনের প্রাণ গিয়েছে। এরপরই নিয়মিত মদ্যপায়ীদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File