Madhya Pradesh | বেগুন পোড়া খেয়েই ক্রমাগত বমি, অসুস্থ হয়ে মৃত ৯ মাসের শিশু সহ ৩ বোন!
Sunday, August 23 2026, 7:01 am

Key Highlightsপরিবারের দাবি, মৃত্যুর আগের রাতে তিন শিশুই বেগুন পোড়া ও রুটি খেয়েছিল। রাতের খাবার খাওয়ার পর থেকেই বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল।
রাতে বেগুন পোড়া আর রুটি খাওয়ার পরই বিপত্তি। ছত্তরপুর জেলার পিপোরা খুর্দ গ্রামের বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার ৩ মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়াচ্ছে চাঞ্চল্য। মৃত তিন শিশুর একজনের বয়স ৭ বছর ও অন্যজনের বয়স ৩ বছর, ছোটটি মাত্র ৯ মাসের। সূত্রের খবর, শনিবার বেলার দিকে তিন শিশুর মৃত্যুর খবর পায় পুলিশ। খোঁজ নিয়ে দেখা যায় মৃত্যুর আগের রাতে তিন শিশুই বেগুন পোড়া ও রুটি খেয়েছিল। তারপরই বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। পুলিশকে না জানিয়েই তিন শিশুর দেহ মাটিতে পুঁতে দেন বলে খবর। মাটি খুঁড়ে দেহগুলি তুলে ময়নাতদন্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- মধ্যপ্রদেশ সরকার
- শিশুমৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- শিশু মৃত্যু
- মৃত্যু
- রহস্য মৃত্যু
- খুন
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা


