Madhya Pradesh | চলন্ত ট্রেনে আগুনের গুজব, ঝাঁপ দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৪ যাত্রীর
Sunday, June 14 2026, 4:00 pm

Key Highlightsচলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন একের পর এক যাত্রী। ভয়ংকর এই ঘটনায় উলটো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।
রবিবাসরীয় বিকেলে ভয়াবহ রেল দুর্ঘটনা। রবিবার বিকেলে হেতমপুর স্টেশনের কাছে আচমকাই দাঁড়িয়ে যায় ডাউন খজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস (১৯৬৬৫)। ট্রেনে আগুন লেগেছে গুজব ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। সেই সময়ে বিপরীত দিক থেকে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেসে (২০৪২৪)। তার ধাক্কায় প্রাণ গিয়েছিল অন্য ৪ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার হেতমপুর রেল স্টেশনের কাছে। মৃতদের তালিকায় রয়েছেন তিন মহিলা ও এক শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- গাড়ি দুর্ঘটনা
- ট্রেন দুর্ঘটনা


