Madan Mitra | ইডির স্ক্যানারে মদন মিত্রের গোটা পরিবার, ডাক পড়লো ইডি দপ্তরে!

Tuesday, July 14 2026, 2:06 pm
Madan Mitra | ইডির স্ক্যানারে মদন মিত্রের গোটা পরিবার, ডাক পড়লো ইডি দপ্তরে!
highlightKey Highlights

পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের গোটা পরিবার।


পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের গোটা পরিবার। জানা গিয়েছে, আগামী সপ্তাহে সল্টলেকের ইডি দপ্তরে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। যদিও এ ব্যাপারে এখনও মদন মিত্র বা তাঁর পরিবারের কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মনে করা হচ্ছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরার সূত্রে পাওয়া তথ্য থেকে নতুন করে মদন মিত্রের পরিবারকে এবার তদন্তের আওতায় আনছে ইডি। তদন্তকারীদের অনুমান, পুরনিয়োগ দুর্নীতিতে নয়ছয় হওয়া অর্থ সুজিত বসুর মতো মদন মিত্রও স্ত্রী ও ছেলেদের অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছেন। ফলে এই পরিস্থিতিতে তাঁদের সকলের অ্যাকাউন্টেই নজর ইডির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File