Madan Mitra | 'যা তথ্য চেয়েছে, সব দিয়েছি'- টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরলেন মদন মিত্র

Wednesday, July 29 2026, 5:30 pm
Madan Mitra | 'যা তথ্য চেয়েছে, সব দিয়েছি'- টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরলেন মদন মিত্র
highlightKey Highlights

বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন।


এবার ইডি বিপাকে বিধায়ক মদন মিত্র। বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে মদন মিত্র দাবি করলেন, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ইডি আধিকারিকরা যা তথ্য চেয়েছেন, তাই দিয়েছেন, দাবি বিধায়কের। ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই মামলাতেই তদন্তেই ইডির র‍্যাডারে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। বুধবার ব্যাঙ্কের নথিপত্র-সহ বেলা ১২টা ১৫ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File