Madan Mitra | 'আমি এখন বাংলার বিধায়ক'! ঋতব্রত শিবিরে গিয়েই মদন মিত্র বললেন 'অভিষেকর জন্য গোটা দল ধ্বংস হয়েছে'!

Wednesday, July 15 2026, 11:13 am
Madan Mitra | 'আমি এখন বাংলার বিধায়ক'! ঋতব্রত শিবিরে গিয়েই মদন মিত্র বললেন 'অভিষেকর জন্য গোটা দল ধ্বংস হয়েছে'!
highlightKey Highlights

বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।


জল্পনার অবসান। বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। তারপরই সেদিন রাতে তৃণমূলের বিদ্রোহী শিবিরের অপর সদস্য সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেছিলেন মদন মিত্র। এরপর থেকেই প্রশ্ন উঠছিল তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক? বুধবারই সব জল্পনায় জল ঢাললেন তৃণমূল বিধায়ক। দেখা গেল বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে তিনি। আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপরই বললেন,“আমি এখন বাংলার বিধায়ক।” সেই সঙ্গে তিনি আরও বলেন, ”অভিষেকর জন্য গোটা দল ধ্বংস হয়েছে। সবাই মরে যাক, শুধু অভিষেক বেঁচে থাকুন দলে এমন সিদ্ধান্ত নিচ্ছিল। এটা দুঃখজনক। শুধু আমার বাবার দেওয়া মদন মিত্র নাম, পড়াশোনা আর MLA পদ বাদে সব ছেড়ে দিয়েছি। যে পদ দেওয়া হয়েছিল সেটা কলাপাতায় লিখে দেওয়া হত। আমি সব ছাড়লাম। আমি তৃণমূলের MLA তবে আমি বাংলার বিধায়ক।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File