Madan Mitra | হঠাৎ অসুস্থ মদন মিত্র, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ককে!
Tuesday, May 12 2026, 11:34 am

Key Highlightsহঠাৎ অসুস্থ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র।
হঠাৎ অসুস্থ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবারই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, মদন মিত্রের প্রস্রাব জনিত একটি সমস্যা রয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যা জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে, কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। বলা বাহুল্য, রাজ্যে সদ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যখন একের পর এক তৃণমূল নেতা নিজের গড় খুইয়েছেন, তখন কামারহাটি নিরাশ করেনি মদন মিত্রকে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মদন মিত্র
- কামারহাটি


