Volvo Bus Service | ভলভো বাসেই যাওয়া যাবে দিল্লি-চেন্নাই-বেঙ্গালুরু! কোন কোন রুটে যানবাহন ঘোষণা ‘শ্যামলী’র?
Wednesday, July 15 2026, 4:23 pm

Key Highlightsরেল বা বিমানের টিকিট পাওয়ার অনিশ্চয়তার ঝক্কি এড়িয়ে এ বার বিলাসবহুল ভলভো বাসে সড়কপথেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এবং পুরীর মতো দূরবর্তী গন্তব্যে।
দূরপাল্লার বাস সার্ভিস চালু করলো বেসরকারি বাস পরিবহন সংস্থা ‘শ্যামলী’। বুধবার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে এক অনুষ্ঠানে এই নতুন পরিষেবার উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এই বাসে করে কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা। নুন্যতম ভাড়া ধরা হয়েছে ২০০০ টাকা। কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছাতে সময় লাগবে ৩৫ ঘণ্টা। মাথাপিছু নুন্যতম ভাড়া ৪৫০০ টাকা। কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য সময় লাগবে ২৪ ঘণ্টা, নুন্যতম ভাড়া ৪৭০০ টাকা। মাত্র ৮ ঘণ্টায় কলকাতা থেকে পুরী পৌঁছনোর জন্য বাসের নুন্যতম ১৫০০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। দীর্ঘ দূরত্বের যাত্রায় বিমানের মতো আরামদায়ক ও নিরাপদ অনুভূতি দিতেই এই প্রিমিয়াম বাসগুলি আনা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পরিবহন মন্ত্রক
- পরিবহন দপ্তর
- পরিবহন
- পরিবহনমন্ত্রী
- পরিবহন দফতর
- বাস ভাড়া
- বাস যাত্রী
- বৈদ্যুতিক বাস
- ট্রলি বাস
- পশ্চিমবঙ্গ


