Lucknow Fire | দাউ দাউ করে জ্বলছে কোচিং সেন্টার, লখনৌয়ে কমপক্ষে মৃত্যু ১৫ জনের!

Monday, June 22 2026, 3:40 pm
Lucknow Fire | দাউ দাউ করে জ্বলছে কোচিং সেন্টার, লখনৌয়ে কমপক্ষে মৃত্যু ১৫ জনের!
highlightKey Highlights

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন! বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।


কোচিং সেন্টারে ভয়াবহ আগুন! বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায়। এদিন দুপুরে আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে বাণিজ্যিক বিল্ডিংয়ের একাংশে। জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারটি যথেষ্ট জনপ্রিয়। সব সময়ে সেখানে পড়ুয়াদের ভিড় লেগেই থাকে। এ দিন দুপুরেও বহু পড়ুয়া সেখানে পড়তে গিয়েছিলেন। ওই বিল্ডিংয়ের দোতলায় কোচিং সেন্টার, পাশে রয়েছে গেমিং জ়োন এবং নীচে পেট শপও রয়েছে। ইতিমধ্যে নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File