Strait of Hormuz-LPG Vessel | ২০,০০০ টন LPG নিয়ে হরমুজ পেরোলো ভারতীয় ট্যাঙ্কার, গুজরাটের কান্দলা বন্দরে পৌঁছল ‘সিমি’
Sunday, May 17 2026, 2:10 pm

Key Highlightsসরকারি সূত্রে খবর, গত ১৩ মে ভারতের এই ট্যাঙ্কারটি হরমুজ় পেরোয়। তাতে অন্তত ২১ জন ক্রু মেম্বার ছিলেন।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে রান্নার গ্যাস (এলপিজি) সঙ্কট দেখা দিয়েছে। দেশবাসীকে জ্বালানি গ্যাস কম ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে হরমুজ় প্রণালী পেরিয়ে নিয়ে ভারতে পৌঁছল ট্যাঙ্কার ‘সিমি’। সরকারি সূত্রে খবর, গত ১৩ মে এই ট্যাঙ্কারটি হরমুজ় পেরিয়েছে। ট্যাঙ্কারে প্রায় ২০ হাজার টন এলপিজি নিয়ে আসা হয়েছে। রবিবার গুজরাটের কান্দলা বন্দরে নোঙর করেছে ট্যাঙ্কারটি। সঙ্কট পরিস্থিতিতে বিপুল রান্নার গ্যাস দেশে আসায় সাধারণ জনগণের সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- এলপিজি
- হরমুজ় প্রণালী
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার
- জাহাজ


