WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
LPG Price Hike | যুদ্ধের আবহে ফের বাড়লো LPG Cylinder-র দাম, সিলিন্ডার পিছু কত বাড়লো?
Sunday, March 1 2026, 4:32 am

Key Highlightsএবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। মার্চের পয়লা তারিখেই এলপিজি সিলিন্ডার পিছু ৩১ টাকা করে বাড়ালো দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। সূত্রের খবর, আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে স্বস্তিতে গৃহস্থরা। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাতেই মিলবে গ্যাস। উল্লেখ্য, ফেব্রুয়ারির ১ তারিখেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়েছিল।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- রান্নার গ্যাস
- গ্যাস লিক
- গ্যাস বুকিং
- ভারত
- শহর কলকাতা


