LPG Price Hike | বাজেট পেশের আগেই বড় ধাক্কা! ৫০ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম!

Sunday, February 1 2026, 4:14 am
LPG Price Hike | বাজেট পেশের আগেই বড় ধাক্কা! ৫০ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম!
highlightKey Highlights

আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম আবার প্রায় ১৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গেল।


আজ, ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। তার আগেই দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের। আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১৯০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়ে ১,৭৪০.৫০ টাকায় পৌঁছেছে। কলকাতা এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯.৫ বেড়েছে। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হল ১৮৪৪.৫০ টাকা। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File