LPG Price Hike | কালীপুজোর আগেই বাড়লো এলপিজি গ্যাসের দাম, আজ কলকাতার সিলিন্ডারের দাম কত?

Sunday, November 1 2026, 6:21 am
LPG Price Hike | কালীপুজোর আগেই বাড়লো এলপিজি গ্যাসের দাম, আজ কলকাতার সিলিন্ডারের দাম কত?
highlightKey Highlights

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার জেরে হোটেল ও রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷


রবিবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বাড়লো। দাম বাড়ার পর দিল্লিতে এখন ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৮২০ টাকা ৷ মুম্বই: ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৭৭৪.৫০ টাকা। কলকাতা: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৬৪ টাকা। চেন্নাই: ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম ২,৯৯৪.৫০ টাকা। বেঙ্গালুরু: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯০৮ টাকা। পটনা: ১০ টাকা বেড়ে দাম পৌঁছল ৩,১১০.৫০ টাকায়। লখনউ: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৪২.৫০ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তরাঁ, ধাবা এবং ক্যাটারিং ব্যবসায়। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় স্বস্তিতে মধ্যবিত্তরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File