LPG | বাড়ানো হলো গ্যাসের কেওয়াইসি আপডেটের সময়সীমা, কবে পর্যন্ত রয়েছে সময়?

Tuesday, August 25 2026, 4:53 am
LPG | বাড়ানো হলো গ্যাসের কেওয়াইসি আপডেটের সময়সীমা, কবে পর্যন্ত রয়েছে সময়?
highlightKey Highlights

সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, সময়সীমা পেরিয়ে গেলেও LPG সরবরাহ অব্যাহত থাকবে। e-KYC না করা গ্রাহকদের কীভাবে সিলিন্ডার দেওয়া হবে, তা পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশের উপর নির্ভর করবে।


বাড়ানো হলো গ্যাসের কেওয়াইসি (LPG e-KYC) আপডেটের সময়সীমা। এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমে ই-কেওয়াইসি আপডেটের ডেডলাইন ছিল ১৬ অগস্ট। তারপর তা বেড়ে হয় ২৩ অগস্ট। কিন্তু, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেকেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি। তাই গ্রাহকদের কথা ভেবেই তেল বিপণন সংস্থাগুলি ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, e-KYC সম্পন্ন করার নতুন সময়সীমা ৩১ অগস্ট। যাঁরা এখনও প্রক্রিয়াটি শেষ করেননি, তাঁদের এই বিষয়ে মেসেজ পাঠানো হবে। তবে, এই বিষয়ে সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ৩১ অগস্টের মধ্যেও e-KYC না করলে কি LPG সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যাবে? সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, সময়সীমা পেরিয়ে গেলেও LPG সরবরাহ অব্যাহত থাকবে। e-KYC না করা গ্রাহকদের কীভাবে সিলিন্ডার দেওয়া হবে, তা পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশের উপর নির্ভর করবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File