LPG Rate | টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী সিলিন্ডারের দর, কলকাতায় ১৭ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস
Wednesday, November 25 2026, 4:25 am

Key Highlightsচলতি বছরের জুলাই ও আগস্ট মাসে সিলিন্ডারের দাম সামান্য কমেছিল ঠিকই, কিন্তু তার পর থেকে গত তিন মাসে আর কোনও স্বস্তি মেলেনি।
দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে উৎসবের মরশুম। যদিও গ্যাস সিলিন্ডারের দাম এখনও আকাশছোঁয়া। নভেম্বরে দেশজুড়ে একধাক্কায় আবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder)। গত ১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন দর অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭ টাকা বেড়ে হয়েছে ২,৯৭১ টাকা। দিল্লিতে ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৮২০ টাকা। চেন্নাইতে ১১.৫০ টাকা বেড়ে সিলিন্ডার-পিছু খরচ দাঁড়িয়েছে ২,৯৯৪.৫০ টাকা। মুম্বইতে ১০.৫০ টাকা বেড়ে দাম হয়েছে ২,৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে নতুন দর ২,৯০৮ টাকা। অপরিবর্তিত রয়েছে ১৪ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ঘরোয়া সিলিন্ডার মিলছে ৯৬৮ টাকায়।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- মূল্যবৃদ্ধি
- বাজারদর


